শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাদক মামলায় ২ জনের জেল

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০১৮ ইং
মেহেরপুরে মাদক মামলায় ২ জনের জেল
মেহেরপুর অফিস: ফেন্সিডিল রাখার দায়ে আবুল কাশেম নামে একজনকে দু’বছর করে সশ্রম কারাদ-, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেল দিয়েছেন মেহেরপুর আদালত। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ১ম আদালতের বিচারক গাজী রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বাদশা শেখের ছেলে। মামলার বিবরনে জানা গেছে, ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর বাজিতপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি ৩০ বোতল ফেন্সিডিলসহ কাশেমকে আটক করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়। যার নং ২৭। মামলায় মোট ৭ জন সাক্ষ্য প্রদান করে। মামলায় রাষ্ট্রপক্ষে পিপি পল্লব ভট্টাচার্য্য এবং আসামী পক্ষে এ্যাড. কামরুল হাসান কৌসুলী ছিলেন।


কমেন্ট বক্স