শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১২-১১-২০১৮ ইং
দর্শনায় ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ী আটক
দর্শনা অফিস: দর্শনায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ লিটন ও শুকুর নামের দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে ও সন্ধ্যায় এ পৃথক দুটি অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে মামলা দায়ের করে থানায় সোপর্দ করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোল্লা সেলিমের নেতৃত্বে গতকাল রোববার বিকাল সাড়ে ৩টার দিকে এসআই মিজান, এএসআই গোলাম রহমান, এএসআই লাবলুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালায় দর্শনা মা ও শিশু হাসপাতালের পাশে। এসময় হাসপাতালের পাশের রেললাইনের নিকট থেকে শুকুর আলী (২৮) নামের এক মাদকব্যবসায়ীকে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃত আসামী দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। একইদিন সন্ধ্যায় একই দল গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা ইসলাম বাজার আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের সংলগ্ন পানির ট্যাংকের সামনে হেরিং রাস্তার উপর থেকে লিটন (২৫) নামের এক মাদকব্যবসায়ীকে ৭পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃত লিটন দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন পাড়ার আবুল কালামের ছেলে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোল্লা সেলিম বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করে তাদেরকে গতকাল রাতেই দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে।


কমেন্ট বক্স