শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বেলগাছিতে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ১২-১১-২০১৮ ইং
চুয়াডাঙ্গার বেলগাছিতে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সদর উপজেলার বেলগাছি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলম (৩০) নামের এক যুবককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার বেলা ১২টার দিকে বেলগাছি গ্রামের একটি কপি ক্ষেতে এ ঘটনা ঘটে। আহত আলম চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের বাগানপাড়ার মৃত আলাউদ্দীনের ছেলে। জানা যায়, গতকাল বেলা ১২টার দিকে বেলগাছিতে এক ফুলকপির মাঠে ট্রাকে ফুলকপির বোঝাই করার কাজ করছিল কয়েকজন মিলে। এ সময় ফুলকপি বোঝাই করাকে কেন্দ্র করে আলম, চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া বাগানপাড়ার আব্দুলের ছেলে শামিম (৩৫) ও একই এলাকার মৃত মালতাহারের ছেলে জিয়ারুল (৩৫) তিন জনের মাঝে বাকবিতন্ডা বাধে। একপর্যায়ে শামিম ও জিয়ারুল দুইজন মিলে আলমকে কিল ঘূষি মেরে আহত করে। এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


কমেন্ট বক্স