দামুড়হুদায় বিজিবির অভিযানে ২০ বোতল মদ উদ্ধার
- আপলোড তারিখঃ
১০-১১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার মুন্সিপুরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ মদ উদ্ধার করে বিজিবি। জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের কবরস্থান হতে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স