শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর বিরুদ্ধে এসএসসি টেস্ট পরিক্ষার

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০১৮ ইং
দর্শনা মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর বিরুদ্ধে এসএসসি টেস্ট পরিক্ষার
ফলাফল প্রকাশ না করার অভিযোগ : অভিভাকদের ক্ষোভ! দর্শনা অফিস: দর্শনা মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে এসএসসি টেস্ট পরিক্ষার ফলাফল প্রকাশ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছে। এতে বিদ্যালয় আঙ্গিনায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগে জানা গেছে, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি টেস্ট পরিক্ষায় মৌখিক ফলাফল প্রকাশে অর্ধশত শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শিক্ষকমন্ডলী পড়েছে বিপাকে। লিখিতভাবে নোটিশ টাঙ্গিয়ে ফলাফল প্রকাশ না করায় বিদ্যালয়ের অভিভাবক মহল ক্ষোভ প্রকাশ করেছেন। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের সাথে অসদাচরনের ঘটনা ঘটেছে। অকৃতিকার্য শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, তাদের সন্তানেরা বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীদের কাছ থেকে মৌখিকভাবে তাদের ফলাফল শুনলে অভিভাবকরা জানতে চায় কোন বিষয়ে অকৃতকার্য হয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে জানতে চাইলেও কোন কর্নপাত করে না শিক্ষক মন্ডলী। পরে অবিভাবকরা বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে গেলে প্রধান শিক্ষক অভিভাবকদের সাথে অসদাচারন করে এবং নোটিশের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবেনা বলে জানায়। অভিবাবকরা তাদের সন্তানরা কে কোন বিষয়ে অকৃতকার্য হয়েছে জানতে চাইলে সেটাও দেখানো যাবে না বলে জানায় প্রধান শিক্ষক নাশির উদ্দিন। সম্পূর্ণ নিয়ম বর্হিভূতভাবে মৌখিক ফলাফল প্রকাশ করায় অকৃতকার্য শিক্ষার্থীরা ও তাদের অভিবাবকরা বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এসময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ও শিক্ষক আশরাফুলের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলে বলেন- যারা ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়েছে তারা সকলে পাশ করেছে। কিন্তু আমরা অর্ধশত শিক্ষার্থী ওই শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ার কারনে আমাদে ফেল করানো হয়েছে। তবে অভিভাবকরা বলেন, আমাদের সন্তানেরা যে অকৃতকার্য হয়েছে কয়টি বিষয়ে ও কি কি বিষয়ে তা জানার জন্য প্রধান শিক্ষকের কাছে গেলে প্রধান শিক্ষক অসদাচারন করে আমাদের বেশ কয়েকজন অভিভাবকের সাথে। এ বিষয়ে প্রধান শিক্ষক নাশির উদ্দিন জানায়, অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ সঠিক না। সরকারি নির্দেশনা মোতাবেক কোন শিক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য হলে সে এএসসি পরিক্ষা দিতে পারবে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান জানায়, ঘটনা তদন্ত পূর্বক সত্যতা পেলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।


কমেন্ট বক্স