আলমডাঙ্গায় বেরসিক জনতার হাতে ছাগল চোর আটক!
- আপলোড তারিখঃ
০৯-১১-২০১৮
ইং
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার মুন্সিগঞ্জে দিনে দুপুরে পিকনিকের জন্য ছাগল চুরি করতে গিয়ে বেরসিক জনতার হাতে আটক হয়েছে কুষ্টিয়ার হাফিজ। এ ঘটনায় স্থানীয়দের তোপের মুখে ড্রাইভার সাগর পালিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঘটনাটি মুন্সিগঞ্জ বাজারের নিকট ঘটে। মুন্সিগঞ্জ ফাঁড়ি ও থানা পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করতে পারেনি চুরিকৃত ছাগল। জানা গেছে, কুষ্টিয়া জেলার খয়েরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ও প্রাইভেটকারের ড্রাইভার একই গ্রামের মান্নানের ছেলে সাগর গতকাল বৃহস্পতিবার রিজার্ভ ভাড়ায় যাত্রী নিয়ে দর্শনায় যায়। সেখানে যাত্রী রেখে কুষ্টিয়ায় ফেরার পথে মুন্সিগঞ্জের বাজার প্রাঙ্গণে দুইটি ছাগল চুরি করার জন্য অনেক সময় অপেক্ষা করতে থাকে। তাদের এই অপেক্ষার বিষয়টি স্থানীয়রা ফলো করে। ঘন্টার শেষ হলে তারা একটি খাসি ছাগল পিকনিকের জন্য প্রাইভেট গাড়ির মধ্যে ঢুকিয়ে নিলে ছাগলটি চিৎকার করলে স্থানীয়রা তাদের আটক করে। ছাগল চোর হাফিজকে বেরসিক জনতা মারধর করার সময় ড্রাইভার সাগর ছাগলসহ গাড়ি নিয়ে ছিটকে পড়ে। স্থানীয়রা মুন্সিগঞ্জ ফাঁড়ির নিকট হাফিজকে সোপর্দ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত চোর সাগর ও ছাগল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
কমেন্ট বক্স