শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা : চুয়াডাঙ্গায়

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০১৮ ইং
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা : চুয়াডাঙ্গায়
স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় আনন্দ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও জেলা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী তফসিল ঘোষনার পর এই আনন্দ মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। মিছিলটি কোর্ট মোড় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফির পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান (মতি)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য এ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহবুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম, আতিউর রহমান বিপ্লব, সৈয়দ ফরিদ আহম্মেদ, ইমরান আহম্মেদ বিপ্লব, আবু তাহের, খাইরুল ইসলাম, আসাদুজ্জামান (সবুজ), সামাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম মোস্তফা বদো, ইমরান, পাপেল প্রমূখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর কৃষক লীগের আহবায়ক রাকিবুল ইসলাম রাকু, জেলা কৃষক লীগের সদস্য রাব্বি, দয়াল, রানা, ময়েন, কৃষক লীগের পদ্মবিলা ইউনিয়নের সাধারণ সস্পাদক মতিয়ার রহমান মতি, বঙ্গবন্ধু পেশীজীবী পরিষদের নবনির্বাচিত চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি দীপংকর দে। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সদর থানা ছাত্রলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু, পৌর ছাত্রলীগ নেতা সজিব, আফ্রিদি, সবুজ, আসিফ প্লাবন, শেখ শাওন, রাকিবুল ইসলাম রাকিব, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নিপ্পন, ফিরোজ আলম, ফারহান রাব্বী, আরাফাত প্লাবন, ইসতিয়াক সিথুন, আরফিন সজীব, তৌফিক, হাবিব শাওন, জাহিদ, জুয়েল, সাহেদ প্রমূখ। আনন্দ মিছিলে বক্তারা বলেন, আগামী ২৩ ডিসেম্বর-২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিবেন আমরা চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সকল বিভেদ ভুলে দলমত নির্বিশেষে তার পক্ষে কাজ করে যাব এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য পুনরায় আওয়ামী লীগ সরকারকে নির্বাচনে বিজয়ী করে জনগনের সেবা করে যাব। ইনশাল্লাহ।


কমেন্ট বক্স