চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগির চেইন চুরি!
- আপলোড তারিখঃ
০৯-১১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবারো ঘটেছে চুরির ঘটনা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এক বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন চুরি করে মুহুর্তে উধাও হয়ে যায় চোর। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ২১৯নং কক্ষের সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার সকালে নাতনী সম্পার সাথে হাসপাতালে এক আত্মীয়কে দেখতে আসেন আনজিরা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা। হাসপাতালে আসার সূত্রে নিজেকেও একবার ডা. দেখাবে ভেবে একটি টিকটে নিয়ে লাইনে দাঁড়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ২১৯নং কক্ষের সামনে। কিছুক্ষন পর তিনি তার গলায় একটি টান অনুভব করেন। পরক্ষনেই গলাই হাত দিয়ে তার স্বর্ণের চেইনটি খুজে না পেয়ে বুঝতে পারে কেউ চেইনটি ছিড়ে নিয়েছে তার গলা থেকে। এরপর স্বর্ণের চেইন হারানোর শোক নিয়ে উপস্থিত হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবসিক মেডিকেল আফিসার ডা. শামীম কবিরের কক্ষে। দেখা হয় সিসি টিভি ফুটেজ। সমস্ত ফুটেজটিতে চেইন হারানোর পর বৃদ্ধার খোজাখুজির ঘটনা দেখা গেলেও কোথাও সন্দেহজনক কিছু দেখা যায়নি। এদিকে, স্বর্ণের চেইন হারানো বৃদ্ধা ঘটনার বর্ণনা দিয়ে বলে, আমি ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে ছিলাম। কিছুক্ষন পর গলায় একটু টান অনুভব করলেই ভিড়ের ভিতর আমি একটি মহিলার মুখ দেখতে পায়। যে আমার গলায় হাত দিয়েছিল। তবে আমি যখন নিজের গলায় হাত দিয়ে বুঝতে পারি আমার চেইনটি গলায় নেই। তখনি চারপাশে খুজেও সেই মহিলাটাকে আর দেখতে পায়নি। পরে ওখানের চারপাশে খুজেও চেইনটি খুজে পায়নি। ওই মহিলাটিই আমার গলা থেকে চেইনটি চুরি করে নিয়ে পালিয়েছে।
কমেন্ট বক্স