শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা যুবদলের প্রতিবাদ বিবৃতি

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০১৮ ইং
চুয়াডাঙ্গা জেলা যুবদলের প্রতিবাদ বিবৃতি
চুয়াডাঙ্গা জেলা যুবদলের নেতাকর্মিদের সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিকভাবে বিএনপির দলীয় কার্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাত আনুমানিক ৮টার দিকে ৩ জনকে ধরে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ। যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আমের হোসেন, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টনিক, দলীয় অফিসের স্টাফ আব্দুল মালেককে সাদা পোশাকধারী (ডিবি পুলিশ) পুলিশ পরিচয়ে দলীয় কার্যালয় থেকে ধরে নিয়ে যায়। গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা সদর থানাসহ জেলাধীন অন্যান্য সকল থানায় গণগ্রেফতার চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ পন্থী বাকশালী পেটুয়া বাহিনী। চুয়াডাঙ্গা জেলার প্রায় গ্রামেই বিএনপি নেতাকর্মিদের বাড়ী বাড়ী গিয়ে পুলিশি তান্ডব ও গণগ্রেফতার চালানো হচ্ছে। গত কয়েক মাসে শতাধিক নেতা কর্মি আটকসহ কয়েক শ’ নেতা কর্মিদের নামে মিথ্যা ও গায়েবী মামলা দায়ের করা হয়েছে। বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে ধ্বংস করার জন্যই বাকশালী পুলিশ এহেন ঘৃনীত কর্মকান্ড চালাচ্ছে । মিথ্যা বানোয়াট ও গায়েবী মামলা দিয়ে বিএনপির সকল অংগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মিদের হয়রানি করা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ফরমায়েশি রায়ের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে অবৈধ তাবেদারী সরকার। আমরা চুয়াডাঙ্গা জেলা যুবদলের পক্ষ থেকে দেশনেত্রী খালেদা জিয়াসহ চুয়াডাঙ্গা জেলা ও দেশের বিভিন্ন জেলায় বিএনপির আটককৃত নেতা কর্মিদের নি:শর্ত মুক্তির দাবি জানাচ্ছি। অন্যথায় জেলা যুবদল গণগ্রেফতারের প্রতিবাদে গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।


কমেন্ট বক্স