চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার প্রথম সভায় অংশ নিলেন
- আপলোড তারিখঃ
০৫-১১-২০১৮
ইং
নবাগত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় যোগদানের পর চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সাথে প্রথম সভায় অংশগ্রহন করলেন নবাগত জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি গোপাল চন্দ্র দাস। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে এ সাধারণ শুরু হয়। সভায় জেলা প্রশাসক গোপালচন্দ্র দাস সভাপতিত্ব করেন। সভার শুরুতে নতুন স্টেডিয়ামের নির্বাহী পরিষদের সভায় প্রথম আগমন ও অংশগ্রহনের জন্য পরিষদের পক্ষে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও সিনিয়র সহ-সভাপতি মজিবুল হক মালিক মজু সকলের পক্ষ থেকে সভার সভাপতি জেলা প্রশাসক গোপালচন্দ্র দাসের হাতে পুস্পস্তবক তুলে দেন। আসন গ্রহন শেষে সভাপতি সকল উপ-কমিটির সাথে পরিচিত হন এবং সকল খেলাধুলার বর্তমান অবস্থার খোঁজখবর নেন। নির্বাহী সদস্যদের অনুরোধের ভিত্তিতে তিনি সারা বছর বিভিন্ন খেলাধূলা পরিচালনার মাধ্যমে চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনকে গতিশীল রাখার আশ্বাস দেন। সাধরণ সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপারের প্রতিনিধি সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, জেলা ক্রীড়া অফিসার নরেন গাইন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, সিনিয়র সহ-সভাপতি মজিবুল হক মালিক মজু, হুমায়ুন কবীর মালিক, এ নাসির জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক আ. সালাম, টুটুল মোল্লা, নির্বাহী সদস্য আলহাজ্ব ইয়াকুব হোসেন মালিক, সালাহউদ্দীন মর্তুজা, ওবায়দুল হক জোয়ার্দ্দার, ফজলুল হক মালিক, বদর খান, শহিদুল কদর জোয়ার্দ্দার, মেহেরুল্লাহ মিলু, সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, মহসিন রেজা, হাফিজুর রহমান, জেহাদী টুটুল ও ইসলাম রকিব।
কমেন্ট বক্স