শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বাস চাপায় ব্যবসায়ী নিহত

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০১৮ ইং
ঝিনাইদহে বাস চাপায় ব্যবসায়ী নিহত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আল আমিন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শহরের আরাপপুর চাঁদপাড়ার মৃত সামছুদ্দীন মন্ডলের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে আরাপপুর বাসস্ট্যান্ডের খুচরা ব্যবসায়ী আল আমিন রাস্তা পার হচ্ছিলেন। এসময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে আল আমিন মারা যায়।


কমেন্ট বক্স