চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ আটক ৩
- আপলোড তারিখঃ
০৪-১১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা পৌর শহর এলাকার বিভিন্ন স্থান থেকে মদ ইয়াবা ও প্যাথেডিনসহ এদেরকে আটক করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ আটককৃত আসামীদের আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ। আটকৃতরা হল- শেখপাড়ার জয়নাল (৪৫), মাঝেরপাড়ার সুমন (৩৫) ও ফার্মপাড়ার সেলিম। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ভিআইপি হোটেলের পিছনে অভিযান চালিয়ে ৫পিস প্যাথেডিন ইনজেকশনসহ জয়নাল নামে একজনকে আটক করেন। আটক জয়নাল একই এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। অপরদিকে মাঝেরপাড়ায় অভিযান চালিয়ে সুমন (৩৫) নামে একজনকে ৫পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। আটককৃত সুমন একই এলাকার আব্দুল হান্নানের ছেলে। এছাড়াও সদর থানার এএসআই হুমায়ুন রশিদ ফার্মপাড়া এলাকায় অভিযান চালিয়ে মদসহ সেলিম নামে একজনকে আটক করেন। আটক সেলিম একই এলাকার ইসলাম উদ্দীনের ছেলে। পরে আটকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ আটকৃতদের আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।
কমেন্ট বক্স