শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দীর্ঘ ১২বছর ২মাস ৫দিন পর অনুমোদন মিলেছে কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের কমিটির

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০১৬ ইং
দীর্ঘ ১২বছর ২মাস ৫দিন পর অনুমোদন মিলেছে কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের কমিটির

`kotchandpur

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: দীর্ঘ ১২বছর ২মাস ৫দিন পর কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়েছে। রবিবার স্থানীয় পাঠাগার মিলনায়তনে এ উপলক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা ঃ শরিফুননেসা মিকী। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, সাংগাঠনিক সম্পাদক অশোক ধর, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম। এছাড়া সভায় উপস্থিত ছিলেন  সাবদারপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি নওশের আলী নাসির, দোড়ার চেয়ারম্যান কাবিল হোসেন, কুশনার আব্দুল হান্নান, এলাঙ্গীর চেয়ারম্যান মিজানুর রহমানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহাজান আলী বলেন, গত ২০০৪ সালে কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ ১২ বছর ২ মাস ৫ দিন পর গত ৯-১১-১৬ তারিখে এ কমিটির অনুমোদন পায়। রবিবার ওই কমিটির আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেয়া হয়। এদিকে আগামী ৭ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্ভব্য সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছে বলে তিনি জানান। সভায় নেতৃবৃন্দ আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পরিবহন ও যোগাযোগ মন্ত্রীর পথ সভা সফল করার জন্য সবাইকে আহবান জানান।



কমেন্ট বক্স
notebook

ভোজ্যতেলের ঊর্ধ্বগতিতে নিয়ন্ত্রণহীন বাজার