শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার বড়বলদিয়ায় বিজিবির অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০১৮ ইং
দামুড়হুদার বড়বলদিয়ায় বিজিবির অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের পাঁকা রাস্তার উপর থেকে ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গত সোমবার আনুমানিক রাত ১০টার দিকে এ গাঁজা উদ্ধার করা হয়। জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. ইস্কেন্দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া পাকা রাস্তা হতে ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১০ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল