শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০১৮ ইং
গাংনীতে অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ রেজাউল হোসেন (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে গাংনী থানা পুলিশ ও স্থানীয় পীরতলা ক্যাম্পের আইসি আলী রেজার নেতৃত্বে সাহেবনগর গ্রামে রেজাউলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি তল্লাশী চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গাংনী ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার পিপিএম জানান, গাংনী থানা পুলিশের সেকেন্ড অফিসার সুভাষ চন্দ্র দাম ও পীরতলা ক্যাম্পের আইসি আলী রেজার নেতৃত্বে রেজাউলকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। সে এলাকার চিহ্নিত ডাকাত হিসেবে পরিচিত এবং বিরুদ্ধে গাংনী থানাসহ বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল