শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নারী মাদকব্যবসায়ীসহ আটক ৪ : মাদক উদ্ধার

  • আপলোড তারিখঃ ০২-০৯-২০১৮ ইং
নারী মাদকব্যবসায়ীসহ আটক ৪ : মাদক উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গায় পুলিশি অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মহিলা মাদকব্যবসায়ীসহ চার মাদক সেবনকারীকে আটক করেছে সদর থানা ও ফাঁড়ি পুলিশ। গতকাল শনিবার দিনভর পৃথক অভিযান চালিয়ে পৌর শহরসহ আশপাশ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকরি দল। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- মাখালডাঙ্গা বাগানপাড়ার সম্পা খাতুন (৩৩), গোরস্থানপাড়ার লালন ফকির (২৯), ঈদগাহপাড়ার আব্দুল্লাহ আল বাকী (৩৫), আরামপাড়ার রুবেল (২৪) ও বাগান পাড়ার মানিক রহমান (২৬)। `` পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গতকাল বিকাল ৫টার দিকে সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে বাগানপাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় মূল মাদকব্যবসায়ী লিটন পালালেও তার স্ত্রী সম্পা খাতুনকে আটক করে পুলিশ। এসময় সম্পার হাতে থাকা বাজার করা ব্যাগের ভিতর থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারি দল। এছাড়াও ফাঁড়ি পুলিশ গতকাল সকাল সাড়ে ৮টার দিকে শহরের আরামপাড়ায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ একই এলাকার আসলামের ছেলে রুবেলকে আটক করে। অপরদিকে, সদর থানা পুলিশের এএসআই হুমায়ুন রশিদসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাছপট্টি এলাকায় অভিযান পরিচালন করেন। অভিযানকালে গোরস্থানপাড়ার রবি ফকিরের ছেলে লালন ফকির ও ঈদগাহ পাড়ার মৃত হাজী আব্দুল আজিজের ছেলে আব্দুল্লাহ আল বাকীকে আটক করেন। এসময় আটককৃতদের কাছ থেকে ৪পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। `` অপরদিকে সদর থানার এসআই ওহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স বাগান পাড়া থেকে এইক এলাকার আতিয়ার রহমানের ছেলে মানিক রহমানকে ৫০গ্রাম গাঁজাসহ আটক করেন। পরে আটককতৃ আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল