শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৬টি চোরাই মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ৪সদস্য আটক

  • আপলোড তারিখঃ ৩১-০৮-২০১৮ ইং
৬টি চোরাই মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ৪সদস্য আটক
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান ৬টি চোরাই মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ৪সদস্য আটক মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি’র) একটি টিম অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ৪জন সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬টি চোরাই মোটরসাইকেল। গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার পিরোজপুর গ্রামের কালু (৪৫), মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের জিন্নাত আলী বিশ্বাস (৫৩), জিনারুল ইসলাম সর্দ্দার (৪০) ও আবু বক্কার সিদ্দীক (৪০)। গতকাল শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহিনুজ্জামান জানিয়েছেন, শুক্রবার ভোর রাতে সদর উপজেলার পিরোজপুর গ্রামে ও মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর গ্রুপের এসব সদস্যদের গ্রেফতার ও ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হচ্ছে- বাজাজ কুষ্টিয়া হ-১১-৩৮১৩, হিরো হোন্ডা স্পিলিন্ডার চুয়াডাঙ্গা হ-১১-৩৭১৩, বাজাজ ঢাকা মেট্রো হ-৩৯-৫৯০৮, ডিসকভার ঢাকা মেট্টো ল-১৭-৩৫৫১সহ নম্বর বিহিন ১টি ডিসকভার ও ১টি হিরো হোন্ডা মোটরসাইকেল উদ্বার করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে গতকাল শুক্রবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল