শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাবনার নারী সাংবাদিক সুবর্ণা নদীর হত্যার প্রতিবাদ মেহেরপুরে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ৩১-০৮-২০১৮ ইং
পাবনার নারী সাংবাদিক সুবর্ণা নদীর হত্যার প্রতিবাদ মেহেরপুরে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত
পাবনার নারী সাংবাদিক সুবর্ণা নদীর হত্যার প্রতিবাদ মেহেরপুরে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত মেহেরপুর অফিস: পাবনার সুবর্ণা নদী নামের নারী সাংবাদিককে কুপিয়ে হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, খুন, গুম, মামলা, হামলা ও হয়রানির প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মেহেরপুরে সাংবাদিকরা মানববন্ধন ও মৌন মিছিল করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সাংবাদিকরা মৌন মিছিল করে। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল আলমের নেতৃত্বে মানববন্ধন ও মৌন মিছিলে মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, কামারুজ্জামান খান, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ মুন্সি ওমর ফারুক প্রিন্সসহ মেহেরপুর, মুজিবনগর ও গাংনীর সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে পাবনার রাধানগরে বাসার সামনে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদীকে দূর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল