বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তেল কম দেওয়ার অপরাধে জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০১৮ ইং
তেল কম দেওয়ার অপরাধে জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে
অংগন ও পিয়াস পেট্রোল পাম্পকে জরিমানা জীবননগর অফিস: জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই পেট্রোল পাম্প মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সন্তোষপুরে অবস্থিত মের্সাস অংগন ফিলিং স্টেশন ও দেহাটিতে অবস্থিত মেসার্স পিয়াস ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ফুয়েল ডিসপেনসার পাম্প দিয়ে গ্রাহকদের কাছে পেট্রোল, ডিজেল ও অকটেন তেল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অপরাধে দুই পেট্রোল পাম্প মালিককে জরিমানা করা হয়। সন্তোষপুরের মের্সাস অংগন ফিলিং স্টেশ কে ২৫ হাজার টাকা ও আন্দুলবাড়ীয়া দেহাটির মেসার্স পিয়াস ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলি, রেজাসহ বিএসটিআই খুলনার পরিদর্শক কামরুজ্জামান ও ফিল্ট অফিসার মনির হোসেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল