বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে কলেজছাত্রের গলিত লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০১৮ ইং
ঝিনাইদহে কলেজছাত্রের গলিত লাশ উদ্ধার
ঝিনাইদহ অফিস: নিখোঁজ থাকার ৫দিন পর ঝিনাইদহ সদর উপজেলার পার্বতীপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে গতকাল মঙ্গলবার বিকালে আরিফুল ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। চন্ডিপুর স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফুল একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করতে পারে। গ্রামবাসি জানায়, গত ২৩ আগষ্ট থেকে আরিফুল নিখোঁজ ছিল। পিতামাতার সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি আরিফ। মঙ্গলবার বিকালে পার্বতীপুরে একটি বাঁশ বাগান থেকে দুর্গন্ধ বের হতে থাকলে গ্রামবাসি পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। বেতাই পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল জানান, ছেলেটি মানসিক ভারসম্যহীন ছিল। নামাজ কালাম পড়তো। কারো সাথে মিশতো না। সে মাঝে মধ্যেই বিরুপ আচরণ করতো। তিনি বলেন এটা হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্ত রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল