বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাসদ এর চুয়াডাঙ্গা জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০১৮ ইং
জাসদ এর চুয়াডাঙ্গা জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় কেদারগঞ্জস্থ বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যালয়ে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শামসুল আলম, জীবননগর উপজেলা জাসদের সভাপতি আব্দুর রশিদ, দামুড়হুদা উপজেলা সভাপতি আতিয়ার রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা সভাপতি আ.ন.ম হামিদুল, আলমডাঙ্গার সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, দর্শনা পৌর শাখার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, জাসদ নেতা নিয়াজ উদ্দিন, উজ্জল হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল