মাহফুজ মহলদারের আকস্মিক মৃত্যু
- আপলোড তারিখঃ
২৭-০৮-২০১৮
ইং
প্রিয়জনদের আর্তনাদে চুয়াডাঙ্গার সবুজপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি, শহরের বিশিষ্ট ব্যবসায়ী রাফাতুল্লাহ মহলদারের একমাত্র ছেলে, এক সময়ের দাপুটে ক্রিকেটার ও সেনেটারি ব্যবসায়ী মাহফুজ মহলদার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯ বছর। চুয়াডাঙ্গা ক্রিকেটাঙ্গনের পরিচিত মুখ মাহফুজ মহলদারের আকস্মিক মৃত্যুতে শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার এই অকাল মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছিলো না কেউ। পরিবারের সদস্যরাসহ প্রিয়জনদের আর্তনাদে সবুজপাড়ার আকাশ বাতাস ভারি হয়ে উঠে। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।
গতকাল সকাল ১১টার দিকে সবুজপাড়াস্থ নিজ বাড়ী থেকে ব্যবসা প্রতিষ্ঠানের যাওয়ার উদ্দেশ্যে বের হয় মাহফুজ। এসময় কেদারগঞ্জ নতুন বাজার এলাকায় পৌছালে বুকে ব্যথা অনুভব হয় তার। এসময় তিনি সঙ্গে সঙ্গে নতুনবাজারের একটি ফার্মেসীতে যায় এবং বুকে ব্যথার কথা জানান। তখন ওই ফার্মেসী মালিক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দেয়। এসময় মাহফুজ তার পরিবারের সদস্যদের খবর দিলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে মাহফুজ মহলদার ডা. পরিতোষ কুমারের কাছে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এসময় হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত পরিবারের সদস্যদের আর্তনাদে এক হৃদয়বিদারক দূশ্যের অবতারণ হয়। এর আগে মাহফুজ মহলদারের অসুস্থতার খবর পেয়ে দলীয় নেতাকর্মিদের সাথে নিয়ে সদর হাসপাতালে উপস্থিত হন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফ। দুই বছর আগে বিয়ে করলেও দুই মাস আগে মাহফুজের স্ত্রীর কোলজুড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান। প্রিয় সন্তানের মুখে আব্বু ডাক শোনার পৃথিবী থেকে বিদায় নিতে হলো মাহফুজ মহলদারকে। মাহফুজের বাবা-মা ও স্ত্রীর বুকফাটা আর্তনাদে উপস্থিত সকলের চোখে পানি চলে আসে। অনেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে। তার এই আকস্মিক অকাল মৃত্যু কেউ যেন মেনে নিতে পারছে না।
পরে চুয়াডাঙ্গা ক্রিকেটের এক সময়ের দাপুটে খেলোয়াড় মাহফুজের মরদেহ একনজর দেখার জন্য সবুজপাড়াস্থ বাড়ীতে ছুটে যান চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাড. ওহেদুজ্জামান বুলা, আব্দুল জব্বার সোনা, বিএনপি নেতা শরীফুজ্জামান ও ক্রিকেটের সহকর্মিরাসহ রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এছাড়া পরে গতকালই বাদ মাগরিব জানাযা নামাজ ও দাফনকার্যে অংশগ্রহন করেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুল ইসলাম, সম্পাদক এ্যাড. আসম আব্দুর রউফ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু, জেলা বিএনপির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফ, বিএনপি নেতা সরদার আলী হোসেন, আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. শামীম রেজা ডালিম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, সেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম পিটু, যুগ্ম আহবায়ক এমএ তালহা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা যুবদলের সভাপতি শরিফ উজ জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লবসহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ।
মরহুম মাহফুজ মহলদারের আত্মার মাগফেরাত কামনায় আগামী শুক্রবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কমেন্ট বক্স