বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার সুলতানপুরে বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০১৮ ইং
দামুড়হুদার সুলতানপুরে বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার সুলতানপুরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত সুলতানপুর গ্রামের পাঁকা রাস্তা উপর হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৮শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল