শৈলকুপায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত
- আপলোড তারিখঃ
১১-০৮-২০১৮
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- দুধসর গ্রামের রশিদ মোল্লা, সাহেব আলী, নজরুল ইসলাম, আলম হোসেন, শাহীন আলম, গোলাম রব্বানী, সোহরাব বিশ্বাসসহ ১০ জন। শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের মিল্টন জোয়ার্দ্দার ও নায়েব আলী জোয়ার্দ্দারের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। মিল্টন জোয়ার্দ্দারের সমর্থক পলাশের ধানের জমির আইল ভেঙ্গে দেয় নায়েব জোয়ার্দ্দারের সমর্থক আইয়ুব হোসেন। এ নিয়ে তখন উভয় পক্ষের বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে ৮ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
কমেন্ট বক্স