বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাদকসেবী ও জোয়াড়িসহ আটক-৪

  • আপলোড তারিখঃ ০১-০৮-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় মাদকসেবী ও জোয়াড়িসহ আটক-৪
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে দু’মাদকসেবীসহ জোয়াড়িসহ ৪জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার পৃথকস্থান থেকে বিভিন্ন সময়ে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃত দু’মাদকসেবী হল-সদর উপজেলার কাথুলী গ্রামের মকবুল হোসেন (৫০) ও সাদেক আলী (৪৫) এছাড়া দু’জুয়াড়ী হল- বড় মসজিদ পাড়ার জামাল উদ্দীন (৫৫) ও ইসলাম পাড়ার ঝন্টু (৩০)। `` পুলিশ সুত্রে জানা যায়, সদর ফাঁড়ি’র টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌরকলেজ এলাকার জনৈক ব্যক্তির আম বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালেদৌলৎদিয়াড়েরর লিপু নামে এক জুয়াড়ী পালালেও অপর দু’জুয়াড়ী মসজিদ পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে জামাল উদ্দীন, ইসলাম পাড়ার নাসির উদ্দীনের ছেলে ঝন্টুকে আটক করেন। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে জুয়া খেলার কার্ডসহ বেশকিছু টাকা উদ্ধার করে অভিযানকারি দল। পরে পালাতকসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। অপরদিকে সদর থানা পুলিশের পিএসআই মিঠুন খাঁন মেছেরদাড়ি বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে দুই লিটার বাংলা মদসহ কাথুলি গ্রামের মৃত আফছার সর্দারের ছেলে মোকবুল হোসেন ও একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে সাদেককে আটক করেন। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ সদর থানা হেফাজেতে সোপর্দ করেন। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল