বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আড়াই লিটার বাংলা মদসহ আলুকদিয়ার আলিম আটক

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় আড়াই লিটার বাংলা মদসহ আলুকদিয়ার আলিম আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে আলুকদিয়া হাট এলাকা থেকে আলিম (৪৩) নামে একজনকে আটক করেছে। এসময় নওদাপাড়ার শহিদুল ওরফে দিলবার পালালেও আড়াই লিটার বাংলা মদ উদ্ধার কবরে পুলিশ। পরে পলাতক ও আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এএসআই হুমায়ুন রশিদসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা শহরতলী আলকুদিয়া হাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে আলুকদিয়া নওদাপাড়া এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে শহিদুল ইসলাম ওরফে দিলবার পালালেও আড়াই লিটার বাংলা মদ উদ্ধারসহ আটক করা হয় আলুকদিয়া বাজারপাড়া এলাকার নবিছদ্দিনের ছেলে আলিমকে। পরে পলাতকসহ আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল