বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদকব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০১৮ ইং
ঝিনাইদহে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদকব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। গতকাল বুধবার বিকেলে কলাবাগান এলাকায় আলাদ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ওই এলাকার মৃত মন্নু মিয়ার ছেলে সাগর শেখ (৫০), অপু শেখ (৩২) ও সানোয়ার হোসেনের ছেলে ইমন হোসেন (১৯)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলাবাগান এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ সাগর ও অপুকে এবং ৪ পিস ইয়াবাসহ ইমনকে আটক করা হয়। গ্রেফতারকৃত ইমন এবং সাগর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল