বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের জরুরি সভায় আহ্বায়ক নঈম জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের জরুরি সভায় আহ্বায়ক নঈম জোয়ার্দ্দার
যুবলীগ নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থাকতে হবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় হোটেল রেড চিলিতে এ মভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু ও সামছুদ্দোহা মল্লিক হাসু। এছাড়া সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক আরিফ, আজাদ আলী, সাজেদুল ইসলাম লাবলু, হাবিবুর রহমান হাপু, আলমগীর আলম খোকা, মতিয়ার রহমান ফারুক, তপন কুমার বিশ্বাস, শরীফ হোসেন দুদু, মো. লিটনসহ আরো সদস্যবৃন্দ। সভায় জেলা যুবলীগের সদস্য সাজ্জাদুল ইসলাম স্বপনকে সন্ত্রাসীরা অতর্কিত হামলা রক্তাক্ত জখম করায় আগামী ৩০ জুলাই শহীদ আবুল কাশেম সড়কস্থ শহীদ হাসান চত্বরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভার আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। তাই আগামী ৩০ জুলাই সোমবার বিকাল ৪টায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। সভার সমাপনী বক্তব্যে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার সবাইকে এক কাতারে ও একত্রে থাকার আহ্বান জানিয়ে বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে চুয়াডাঙ্গা জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবলীগ নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থাকতে হবে। উস্কানিমূলক কোন কথায় বিভ্রান্ত না হয়ে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল