বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শ্বশুর বাড়িতে বিষপান করে যুবকের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২০-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় শ্বশুর বাড়িতে বিষপান করে যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সিএ্যান্ডবি পাড়ায় শ্বশুর বাড়িতে বিষপানে আত্মহত্যা চেষ্টাকারী বুলবুল (১৯) নামের এক যুবক মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। আত্মহত্যাকারী বুলবুল চুয়াডাঙ্গা কোর্ট পাড়ার আবু বক্কররে ছেলে। জানা যায়, গত বুধবার সন্ধ্যায় বুলবুলের পরিবারের সদস্যরা বুলবুলরে শ্বশুর বাড়ির সদস্যদের কর্তৃক জানতে পারে বুলবুল রঙ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এ সময় বুলবুলরে পরিবারের সদস্যরা দ্রুত বুলবুলের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসাপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল