বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় পৌর আ.লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এমপি টগর

  • আপলোড তারিখঃ ২০-০৭-২০১৮ ইং
দর্শনায় পৌর আ.লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এমপি টগর
দলের ভাবমূর্তি বজায় রাখতে একসাথে কাজ করতে হবে দর্শনা অফিস: দর্শনায় পৌর আ.লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলী আজগার টগর। গতকাল বৃহস্পতিবার দর্শনা পুরাতনবাজারস্থ এমপি’র বাসভবনের ছাদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি এমপি টগর বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। তারই উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুকে আগলিয়ে আওয়ামী লীগ দলটি সুসংগঠিত করেছেন। গরিব, দুখী ও নিপীড়িত মানুষের জন্য এই দলটির ভূমিকা অপরীসিম। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েচি। আমি সবসময় দলের জন্য নিরলসভাবে কাজ করেছি এবং করে যাচ্ছি। আমি সবসময় সুখে দুখে আপনাদের পাশে থেকেছি এবং থাকবো। এছাড়া আমার নির্বাচনী এলাকায় রাস্তা-ঘাট, স্কুল-কলেজ থেকে শুরু করে জনকল্যাণে উন্নয়ন অব্যাহত রেখেছি। তাই নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে আরো শক্তিশালী করতে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও দামুড়হুদা উপজেলা যুগ্ম-সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, গোলাম ফারুক আরিফ, সমাজ সেবক হাজী আকমত আলী। এছাড়া উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম বাবু, সাধারণ সম্পাদক আসলাম আলী তোতা। দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মল্লিক। দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, মোহাম্মদ, আলামিন, প্রভাত, রায়হান, তুহিন, আশা, আক্তার, মাসুদ, অপু সরকার, স্বপন, তুর্য, মেহেদী, সনি, আশরাফুল, হৃদয়, স্বঞ্জয় ও মাহফুজ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল