বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে আটক করেছে। এসময় আটককৃতদের কাছ থেকে ৫৫ বোতল ফেনসিডিল ও ৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়। ফেনসিডিলসহ আটক সোহাগ জানায় সে বিএডিসির মাস্টাররোল কর্মচারী। গতকাল সোমবার ভিন্ন ভিন্ন সময়ে থানা কাউন্সিলপাড়া ও বেলগাছি রেলগেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ইয়াবাসহ আটককৃত আসামীকে গতকালই আদালতে প্রেরণ করে থানা পুলিশ। ফেনসিডিলসহ আটককৃতকে আজ আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। আটককৃতরা হল- দামুড়হুদা থানার দর্শনা আজমপুরের সোহাগ (৩১) ও চুয়াডাঙ্গা থানা কাউন্সিলপাড়ার খোকন (৩৫)। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীও ফোর্স হাসপাতাল রোড প্রভাতি স্কুলের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে থানা কাউন্সিলপাড়ার সমির কশাই’র ছেলে খোকনকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। অপরদিকে গতকাল বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছি রেলগেট এলাকায় অভিযান চালায় সদর ফাঁড়ি পুলিশ। এসময় ৫৫ বোতল ফেনসিডিলসহ দামুড়হুদা থানার দর্শনা আজমপুরের আলিয়ার হোসেনের ছেলে নিজেকে বিএডিসির মাস্টাররোল কর্মচারী বলে পরিচয় দেওয়া সোহাগকে বেলগাছি রেলগেট এলাকার ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার ঘরের ভিতর খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে থেকে উদ্ধার করা হয় ৫৫ বোতল ফেনসিডিল। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। ইয়াবাসহ আটককৃত আসামীকে গতকালই আদালতে প্রেরণ করে থানা পুলিশ। ফেনসিডিলসহ আটককৃতকে আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল