বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০১৮ ইং
জীবননগরে স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যা
জীবননগর অফিস: জীবননগরে প্রেমিককে না পাওয়ায় স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার উপজেলার বাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের বাজদিয়া গ্রামের আতিকুর রহমানের মেয়ে সড়াবাড়িয়া দাখিল মাদ্রসার ৯ম শ্রেণীর স্কুলছাত্রী মহিমা খাতুনের (১৫) সাথে একই ইউনিয়নের পোকামারী গ্রামের জুয়েলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি জুয়েল মহিমাকে বাদ দিয়ে গোপনে অপর একটি মেয়ের সাথে প্রেমের সর্ম্পক গড়ে তোলার ঘটনায় প্রেমিক জুয়েলের উপর অভিমান করে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিজ বাড়িতে থাকা ঘাঁস মরা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্ঠা করে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে স্কুলছাত্রী মহিমাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকাল রবিবার সকালে স্কুলছাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল স্কুলছাত্রীর লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়। আন্দুলবাড়ীয়া ইউপি সদস্য জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, বাজদিয়া গ্রামের বিষপানে যে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে এ বিষয়ে জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশটি চুয়াডাঙ্গায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যা করার ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল