আলমডাঙ্গায় নারী নির্যাতন মামলার ৩ আসামীসহ আটক ৭
- আপলোড তারিখঃ
১৬-০৭-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন মামলার ৭ আসামীকে আটক করেছে। আটককৃতদের গতকাল রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার গোবিন্দপুর দক্ষিনপাড়ায় অভিযান চালিয়ে মিনাজ উদ্দিন ও তার ছেলে আবু তালেব, ন্ত্রী ফাতেমা বেগমকে আটক করে। এরা ৩ জন নারী নির্যাতন মামলার আসামী বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে, ভাংবাড়িয়া গ্রামের মহিবুল ইসলামের ছেলে বিদ্যুৎ হোসেন, নতিডাঙ্গা গ্রামের নজর আলীর ছেলে ফারুক হোসেন, ধুলিয়া গ্রামের আজগর আলীর ছেলে আকিব হাসান প্রান্তকে আটক করে পুলিশ। সে সন্দেহভাজন আসামী বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও রায়সার গ্রামের মন্টুর ছেলে এখলাচকে অভিযোগের ভিত্তিতে আটক করে।
কমেন্ট বক্স