বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সম্প্রীতির দেশে অসম্প্রদায়িক কর্মকান্ড করতে দেয়া হবে না

  • আপলোড তারিখঃ ১৫-০৭-২০১৮ ইং
সম্প্রীতির দেশে অসম্প্রদায়িক কর্মকান্ড করতে দেয়া হবে না
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনকালে জাতীয় সংসদের হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, শত শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে কাধে কাধ মিলিয়ে আমরা বসবাস করে আসছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াস করি। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছি। আজকে ধর্ম যার যার উৎসব সবার। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। যা দেখে বিএনপি-জামায়াত ঈর্ষান্বিত হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। তিনি হুশিয়ারী করে বলেন, মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির উপর যদি কেউ আঘাত হানতে চাই তাহলে তাকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। আলমডাঙ্গা রথযাত্র কমিটির সভাপতি শ্রী শিব নারায়ণ ভৌতিকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, প্রশান্ত অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম, ওসি (তদন্ত) লুৎফুল কবির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম মন্টু চেয়ারম্যান, উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজিত দেব শর্মা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল বিশ^াস। যুব সম্প্রদায়ের নেতা বিশ^জিৎ সাধূখার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র নাথ দত্ত, আওয়ামী লীগ নেতা সমীর দে, উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিমাই রায়, রথতলা মন্দির কমিটির সভাপতি আশোক সাহা, সুশিল কুমার ভৌতিকা, পরিমল কুমার, লিপন বিশ^াস, পলাশ আচার্য্য, পরাগ বিশ^াস, প্রসেনজিৎ, তনময়, রনি, উজ্জল প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল