বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর মোহাম্মদপুরে গরুর শিং’র আঘাতে কৃষকের মৃত্যু!

  • আপলোড তারিখঃ ১৫-০৭-২০১৮ ইং
গাংনীর মোহাম্মদপুরে গরুর শিং’র আঘাতে কৃষকের মৃত্যু!
গাংনী অফিস: গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে নিজের পোষা গরুর শিং’র আঘাতে নবীছুদ্দীন (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত নবীছুদ্দীন ওই গ্রামের মৃত তোফান আলীর ছেলে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ জানান, ৩ সন্তানের জনক কৃষক নবীছুদ্দীন তার একটি গরু গোয়ালঘরে তোলার সময় গরুটি তাকে আক্রমণ করে। এ সময় সে মাটিতে পড়ে যায়। পরে শিং দিয়ে আঘাত করলে সে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল