বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবারো নারীর ভ্যানিটি ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল চুরি

  • আপলোড তারিখঃ ১৫-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবারো নারীর ভ্যানিটি ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল চুরি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে আবারো নারীর ভ্যানিটি ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে হাসপাতালের দোতলায় এ চুরির ঘটনা ঘটে। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজে চোর সনাক্ত করা যায়নি। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের খানপাড়ার ইবাদুল ও তার স্ত্রী সিমা খাতুন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের দোতলায় ২১৭নং রুমের সামনে ভিড়ের মাঝে দাঁড়িয়ে ছিলেন। এসময় তাঁর ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ৪ হাজার টাকা ও একটি স্মার্টফোন নিয়ে সটকে পড়ে চোর। চুরির বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষককে জানালে সিসিটিভি ক্যামেরার ফুটেজে সনাক্ত করার চেষ্টা করে। ভিড়ের মাঝে মিশে থাকায় ফুটেজে চোরকে সনাক্ত করা সম্ভব হয়নি।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল