বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেনসিডিলসহ মাগুরার যুবক টিটো আটক

  • আপলোড তারিখঃ ১৫-০৭-২০১৮ ইং
ফেনসিডিলসহ মাগুরার যুবক টিটো আটক
গোপন সংবাদের ভিত্তিতে তিতুদহ ক্যাম্প পুলিশের মাদক বিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ক্যাম্প পুলিশের মাদক বিরোধী অভিযানকালে চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে একজন পালালেও অপর সহযোগী ফেনসিডিল ও পালসার মোটরসাইকেলসহ আটক হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে খাড়াগোদা এলাকার আদিবাসি গরুর ফার্মের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় ৮ বোতল ফেনসিডিলসহ একটি লাল পালসার মোটরসাইকেল জব্দ করে পুলিশ। পরে আটককৃত আসামীসহ পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, তিতুদহ ক্যাম্প পুলিশের এসআই কিশোর কুমার দত্তসহ সঙ্গীও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে খাড়াগোদা এলাকার আদিবাসি গরুর ফার্ম এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাগুরা জেলার শান্তিবাগ (ভাইনা) এলাকার মৃত হাফিজের ছেলে রাজিব (৩০) পালালেও অপর আসামী মাগুরা জেলার নীজানান্দুয়ালী (শেখ পাড়া) মৃত রশিদ হোসেনের ছেলে খালেদুর রহমান টিটো (২৮) নামে এক যুবক ৮ বোতল ফেনসিডিল ও একটি লাল পালসার মোটরসাইকেলসহ আটক করেন। পালসার মোটরসাইকেলটির নং- মাগুরা ল ১১-১১৯৫। পরে আটককৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আটকৃতকে মোটরসাইকেলসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল