সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার
খেলাধুলায় পারে গোটা বিশ্বে দেশের পরিচয় তুলে ধরতে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের হাতিকাটায় এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আলুকদিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের সদস্য মো. মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় তিনি বলেন, খেলাধুলা যেমন মননশীলতার বিকাশ ঘটায়, তেমনি খুঁজে বের করে লুকায়িত প্রতিভা, গড়ে তোলে সৃজনশীল ও সাহসী মানুষ হিসেবে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসলাম উদ্দিন, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবলুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রলীগের অন্যতম নেতা তানভির আহম্মেদ সোহেল, শাকিল আহম্মেদ জিম, সদর থানা ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা রেদওয়ান আহম্মেদ রানা, আল মোমিন, সিপন, ইউনিয়ন যুবলীগ নেতা আসমাউল, রিন্টু জোয়ার্দার, জিল্লু, ছেলুন, ইরান, রকিব, সবুজ, ছাত্রলীগ নেতা ফরহাদ, রাব্বি, রাসেল, শিখন, হাসান, সিহাবসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিরা। খেলায় অংশগ্রহন করে হাতিকাটা মোড় একাদশ বনাম মাঝেরপাড়া। উক্ত উদ্বোধনী খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলায় মেন অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হাতিকাটা মোড়পাড়া একাদশের অধিনায়ক ডাবলু। খেলাটির সার্বিক সহযোগিতা করেন কলেজ ছাত্রলীগের অন্যতম ছাত্র নেতা ইফতেখার জেয়ার্দ্দার রিয়ন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিংকু জোয়ার্দ্দার।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় দীর্ঘ ২৫ বছর পর আদালতের রায়ে পৈত্রিক জমি ফিরে পেল পরিবার