পরকীয়া অতঃপর দু’সন্তানের জনকের আত্মহত্যা
- আপলোড তারিখঃ
১৪-০৭-২০১৮
ইং
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে বিষপানে আত্মহত্যা করেছেন দু’সন্তানের জনক জিল্লুর রহমান (৩৫)। তিনি হোগলডাঙ্গা গ্রামের মৃত র`হুল আমিনের ছেলে ও পল্লী পশু চিকিৎসক। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালে জিল্লুর রহমান ঘাষ মারা কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী রেফার্ড করেন। তার অবস্থার অবনতি দেখে তাকে বাড়ি ফিরিয়ে দেন সেখানকার চিকিৎসক। সেখান থেকে বাড়ি আনার পথে জিল্লুর মৃত্যু হয়।
নিহত জিল্লুর পরিবারের দাবী, একই গ্রামের এক প্রবাসীর মাস্টার্স পড়–য়া মেয়ের সাথে পরকিয়া প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে জিল্লু। পরে ওই মেয়ের বিয়ে ঠিক হলে সেই অভিমানে বিষপান করে জিল্ল্।ু তবে মাস্টার্স পড়–য়া মেয়ে ও তার পরিবার বিষয়টি অস্বীকার করেছে। নিহত জিল্লু এক ছেলে ও এক মেয়ের জনক। এদিকে, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে গ্রাম্য কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এদিকে, গত বৃহস্পতিবার রাতে গোপনে রিক্তার বিয়ে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
কমেন্ট বক্স