বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা গোবিন্দপুরে বিদ্যুৎস্পৃষ্টে মহিলার মৃৃত্যু

  • আপলোড তারিখঃ ১৩-০৭-২০১৮ ইং
আলমডাঙ্গা গোবিন্দপুরে বিদ্যুৎস্পৃষ্টে মহিলার মৃৃত্যু
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার গোবিন্দপুর কাহারপাড়ার এক মহিলা রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি কুকুরও ওই তারে স্পৃষ্ট হয়ে মারা যায়। জানা গেছে, আলমডাঙ্গার গোবিন্দপুর রেলস্টেশনের পাশের কাহারপাড়ার মৃত মহাসিন আলীর স্ত্রী সাজেদা খাতুন বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যাচ্ছিল। এ সময় রাস্তায় উপর ছিড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে তিনি পা দিলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হন। চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ সময় ওই তারে স্পৃষ্ট হয়ে একটি কুকুরও মার গেছে। এদিকে, এলাকাবাসীর অভিযোগ ওই লাইনের তার দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ অবস্থায় নীচে ঝুলে থাকায় বিদ্যুত অফিসে মেরামতের জন্য আবেদন করা হয়। বিভিন্ন লাইন মেরামতের কাজ করা হলেও তাদের লাইন মেরামতের কোন ব্যবস্থায় করেনি বিদ্যুৎ অফিস। যে কারণে এ দূর্ঘটনা ঘটলো।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল