বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার গাইদঘাটে মা-ছেলেকে পিটিয়ে জখম!

  • আপলোড তারিখঃ ১৩-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গার গাইদঘাটে মা-ছেলেকে পিটিয়ে জখম!
নিজস্ব প্রতিদেক: চুয়াডাঙ্গা গাদঘাট চাঁনপুরে কটু কথা বলার প্রতিবাদ করায় মা ও ছেলেকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে পরিবারেরর সদস্যরা। এ ঘটনায় আহতরা হলো- চুয়াডাঙ্গা গাদঘাট চাঁনপুরের ফরজ আলীর স্ত্রী মরজিনা খাতুন (৩৮) ও ফরজ আলীর ছেলে সোহেল (২৫)। এ সময় আহত মা ও ছেলে অভিযোগ করে বলেন, সোহেলের চাচাত তিন ভাই সুরাফ, সাবান ও সাবানের স্ত্রী মাছুরা মিলে তাদের দুজনকে কাবারি, চলা ও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এই মারপিটের কারণ জানতে চাইলে আহত মা ও ছেলে উভয় বলে সোহেলের স্ত্রীকে গত সোমবার কটু কথা বলে চাচাত ভাই সুরাফ। এ নিয়ে সোমবার থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিলো। এক পর্যায়ে গতকাল রাত ৮টার দিকে মা ও ছেলে দুজনকে বেধড়ক মারপিট করে। এ সময় পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল