বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর আমঝুপির হিজুলীগ্রামে অভিনব কায়দায় চুরি

  • আপলোড তারিখঃ ১৩-০৭-২০১৮ ইং
মেহেরপুর আমঝুপির হিজুলীগ্রামে অভিনব কায়দায় চুরি
আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নে হিজুলী গ্রামে শরিফুলের বাড়িতে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। এলাকার সুত্রে জানা যায়, শরিপুলের বাড়িতে মোটরসাইকেলযোগে তিনজন ব্যক্তি হেলমেট মাথায় দিয়ে শরিফুলের মেয়ের শ্বশুর বাড়ির আত্মীয় বলে পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা ৬ হাজার টাকা ও গহনা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল