বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বিজিবির অভিযানে ইমিটেশন আইটেম উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৩-০৭-২০১৮ ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে ইমিটেশন আইটেম উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার উপজেলার মেমনগরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ইমিটেশন আইটেম ও টর্চ লাইট উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ চোরাচালানী উদ্ধার করা হয়। জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মেমনগর গ্রামের ব্রীজের উপর থেকে ৬,২৩৫টি বিভিন্ন প্রকার ইমিটেশন আইটেম এবং ৭৯২টি টর্চ লাইটের গ্লাস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫১ হাজার ১১০ টাকা। উদ্ধারকৃত মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল