বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ট্রেনে পাথর নিক্ষেপ : আলমডাঙ্গায় ৩ কিশোর আটক

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০১৮ ইং
ট্রেনে পাথর নিক্ষেপ : আলমডাঙ্গায় ৩ কিশোর আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার রেলস্টেশনে ট্রেনে পাথর ছুড়ে মারার অভিযোগে ৩ কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালের দিকে খুলনাগামী সাগরদাঁড়ি ট্রেনে পাথর ছুড়ে মারার সময় এলকার লোকজন তাদেরকে আটক করে পুলিশে দেয়। জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি ট্রেনটি সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গার রেলস্টেশনে ঢুকছিল। এ সময় স্টেশনের গোডাউনের নিকট থেকে ট্রেনে পাথর ছুড়ে মারলে ৩ কিশোরকে আটক করে এলাকার লোকজন। আটক কিশোররা হলো- খুলনার ফুলবাড়ি গেট এলাকার আবু সাঈদের ছেলে শাহরিয়ার (১৮), যশোর মোল্লাপাড়ার আমজাদ আলীর ছেলে হাব্বি (১৭) ও যশোর অভয়নগর উপজেলার প্রফেসরপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে শরিফুল (১৯)। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। আটকের পর পুলিশ সংশ্লিষ্ট মামলায় তাদের জেল হাজতে পাঠিয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল