গোপন সংবাদের ভিত্তিতে বিচালি ভর্তি করিমন তল্লাশি
- আপলোড তারিখঃ
১২-০৭-২০১৮
ইং
ফেনসিডিলসহ আলমডাঙ্গায় মজিবর আটক
আলমডাঙ্গা অফিস: অভিনব কায়দায় ফেনসিডিল বহন করে নিয়ে যাওয়ার সময় আলমডাঙ্গার রেলস্টেশনের কাছ থেকে ১শ’ বোতল ফেনসিডিলসহ মজিবর রহমান (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালের দিকে একটি বিচালি ভর্তি করিমন তল্লাশি করে এ ফেনসিডিল উদ্ধার করা হয। জানা গেছে, দর্শনা থেকে ফেনসিডিলের একটি চালান আলমডাঙ্গার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আবু জিহাদের নির্দেশে থানার এসআই সাইফুল একদল ফোর্স নিয়ে রেলস্টেশনের কাছে অবস্থান নেয়। কিছুক্ষন পরে একটি আলমসাধু স্টেশন এলাকায় এসে পৌছালে পুলিশ আলমসাধু থামিয়ে আলমসাধুতে থাকা বিচালি তল্লাশি শুরু করলে সুযোগ বুঝে চালক দৌঁড়ে পালিয়ে যায়। এসময় বিচালির মধ্য থেকে ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং বিচালির উপর বসে থাকা দামুড়হুদা উপজেলার দর্শনা মদনার মৃত সোহরাব হোসেনের ছেলে মজিবরকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, ফেনসিডিলের চালানটি কার এবং কোথায় যাচ্ছিল। সে ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।
কমেন্ট বক্স