মেহেরপুরে গাঁজা সেবনের অপরাধে ৪ জনের জেল-জরিমানা
- আপলোড তারিখঃ
১২-০৭-২০১৮
ইং
মেহেরপুর অফিস: মেহেরপুরে গাঁজা সেবনের অপরাধে সাইদুর, আখতার, সাকিব ও সবুর নামের ৪ যুবককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- মেহেরপুর শহরের বেড়পাড়ার আফাজ উদ্দীনের ছেলে সাইদুর, লোকমানের ছেলে আখতার, ইয়াছিন আলীর ছেলে সাকিব এবং মেগা শেখের ছেলে সবুজ। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক জানান, গাঁজা রাখা ও সেবন করার দায়ে সাইদুরকে ১ মাসের জেল, আখতারকে ১ হাজার টাকা এবং সাকিব ও সবুরের ৫শ’ টাকা করে জরিমানা করা হয়।
কমেন্ট বক্স