ঝিনাইদহে কাভার্ড ভ্যান চাপায় পথচারী নিহত
- আপলোড তারিখঃ
১২-০৭-২০১৮
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার আমতলা নামক স্থানে কাভার্ড ভ্যানের চাপায় তোয়াজ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলায় এ ঘটনা ঘটে। নিহত তোয়াজ উদ্দিন চর-মুরারীদহ গ্রামের মৃত মিয়াজান আলীর ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে আমতলা বাজার থেকে হেটে বাড়ি ফিরছিল তোয়াজ উদ্দিন। এসময় কুষ্টিয়া থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে পিছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
কমেন্ট বক্স