বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছোট দেশের হাতেই বিশ্বকাপ?

  • আপলোড তারিখঃ ১০-০৭-২০১৮ ইং
ছোট দেশের হাতেই বিশ্বকাপ?
স্পোর্টস ডেস্ক: সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে রাশিয়া বিশ্বকাপ থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, উরুগুয়ে ও স্পেনের মতো ফেভারিট দলগুলো। বিশ্বকাপের ট্রফির লড়াইয়ে টিকতে পারেনি ক্রিশ্চিয়ানোর রোনালদোর পর্তুগালও। লিওনেল মেসি-নেইমার-রোনালদোরা মতো তারকা ফুটবলাররা যা করে দেখাতে পারেননি সেটাই করার অপেক্ষায় বেলজিয়ামের রোমেলু লুকাকু এবং ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচরা। রাশিয়া বিশ্বকাপে তুলনামূলক কম আলোচিত দল হয়েও সেমিফাইনালে উন্নীত ইউরোপের অপেক্ষাকৃত ক্ষুদ্রতম এ দুই দেশ। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে বেলজিয়াম। ঠিক তার পরের দিন হ্যারি কেনদের ইংল্যান্ডের বিপক্ষে খেলবে লুকা মদ্রিদের ক্রোয়েশিয়া। টাইব্রেকারে স্বাগতিক রাশিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে উঠে আসা ক্রোয়েশিয়ার সামনে ফাইনালে উঠার লড়াই। অন্যদিকে নেইমারদের ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা বেলজিয়াম ইংলিশদের হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করার অপেক্ষায়। ইউরোপের এই দুই দলই সেমিফাইনালে জিতে ফাইনালের ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর। লুকাকুদের বেলজিয়ামের আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অর্ধেক। ২০১৫ সালের আদমশুমারি অনুসারে দেশটির জনসংখ্যা মাত্র ১ কোটি ১২ লাখ। চলমান রাশিয়া বিশ্বকাপের মূল পর্বের লড়াইয়ে অংশ নেয় ৩২টি দল। তাদের মধ্যে জনসংখ্যার বিচারে সবচেয়ে ছোট দেশ আইসল্যান্ড, উরুগুয়ে এবং পানামা। আর মাত্র ৪১ লাখ জনসংখ্যার ক্রোয়েশিয়া উরুগুয়ের পর বিশ্বের দ্বিতীয় কম জনসংখ্যার দেশ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল