জীবননগরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
- আপলোড তারিখঃ
১০-০৭-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার সময় উপজেলার মাধবখালী গ্রামের ছটাংগাপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রামবাসী জানায়, সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার মাধবখালী গ্রামের ছটাংগাপাড়ার মো. মহির উদ্দীনের ছেলে মো. আমিনউদ্দীন (৩০) নিজ বসত ঘরে টেবিলফ্যানে বিদ্যুতের সংযোগ দিচ্ছিলেন। এ সময় টেবিলফ্যান বিদ্যুতায়িত হয়ে আমিন উদ্দীনের শরীর বিদ্যুতায়িত হয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কমেন্ট বক্স