চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে মদসহ হাটকালুগঞ্জের বিশারত আটক
- আপলোড তারিখঃ
১০-০৭-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: বাংলা মদসহ হাটকালুগঞ্জের বিসারত (৪৮) নামে একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে পুলিশ লাইনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এসআই ইবনে খালিদ স্ট্যালিনের নেতৃত্বে এএসআই হুমায়ন সঙ্গীও ফোর্স নিয়ে গতকাল রাতে পুলিশ লাইনের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হাটকালুগঞ্জ এলাকার মৃত দোয়া বক্সের ছেলে বিসারতকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স